ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 March, 2021, 12:40 PM

শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল সাড়ে নয়টার দিকে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

ওই সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার দেয়‌; বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) কর্মকর্তারা আলাদাভাবে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status