ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মানব পাচারের মামলায় নৃত্যশিল্পী ইভানের জামিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 4:57 PM

মানব পাচারের মামলায় নৃত্যশিল্পী ইভানের জামিন

মানব পাচারের মামলায় নৃত্যশিল্পী ইভানের জামিন

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের এই আদেশ দেন।

রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া মানব পাচারের মামলায় গত বছরের সেপ্টেম্বরে ইভানকে গ্রেফতার করা হয়।

দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত বছরের আগস্ট মাসে নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের কথা জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন আজম খান, তার সহযোগী ডায়মন্ড, আনোয়ার হোসেন ওরফে ময়না, আজমের এদেশীয় প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন। তাদের মধ্যে আজম খান, নির্মল সরকার ও মো. ইয়াছিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই জবানবন্দির ভিত্তিতে ইভানকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status