ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 March, 2021, 4:54 PM

ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন

ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন

মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ এ স্লোগান কে সামনে নিয়ে ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় স্বাস্থ্য বিধি/মাস্ক ক্যাম্পেইন করা হয়।

২১ মার্চ (রবিবার) সকাল ১১ ঘটিকায় ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম পিপিএমের সভাপতিত্বে, সেকেন্ড অফিসার জীবন চন্দ্র বর্মন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ওসি (তদন্ত) মেহেদী হাসান, ওসি (অপারেশন) আবু বকর, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সহ-সভাপতি শাহরিয়ার হাসান অপু, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status