ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবনজয়ন্তী ও আইসিএম এইচ ডে উদযাপিত
সুমন চৌধুরী
প্রকাশ: Sunday, 21 March, 2021, 4:56 PM

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবনজয়ন্তী ও আইসিএম এইচ ডে উদযাপিত

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবনজয়ন্তী ও আইসিএম এইচ ডে উদযাপিত

রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইলের মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, মহান স্বাধীনতার ৫০ বছর পুরতি ও আইসিএমএইচ ডে ২০২১ উপলক্ষে এক বনাঢ্য র‍্যালির আয়োজন করা হয় হয়।

শনিবার ২০ মার্চ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ০৫ এর সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু, সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সভাপতি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও আইসিএমএইচের পতাকা উত্তোলন করেন  প্রধান অতিথি কাজী মনিরুল ইসলাম মনু  ও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ এম এ মান্নান। তারপর আইসিএমএইচের পরিচালক অধ্যাপক ডাঃ দিলরুবা আক্তার,যুগ্ন পরিচালক অধ্যাপক ডাঃ অসিম কুমার সাহা,এন আই সি ইউ ইনচারজ সহযোগী অধ্যাপক ডাঃ মজিবর রহমান, সাংসদ পুত্র কাজী রনি ইসলাম কে সাথে নিয়ে শান্তির প্রতিক সাদা পায়রা উড়িয়ে দেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবনজয়ন্তী ও আইসিএম এইচ ডে উদযাপিত

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবনজয়ন্তী ও আইসিএম এইচ ডে উদযাপিত

সকাল ১০ টা ২০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত স্বাশত মুজিব উদ্বোধন ও পুষ্প অর্পন করেন পরক্ষণেই  প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে করোনা ভাইরাসের এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে দুরত্ব বজায় রেখে অত্যন্ত শান্তি শৃংখল ভাবে র‍্যালিতে অংশ নিতে অনুরোধ করেন,পরবর্তীতে  সবুজ গেঞ্জি  আর  লাল টুপির সাজে সজ্জিত মেডিকেলের  সকল ডাঃ নারস, স্টাফ, নিরাপত্তা বাহিনী সহ স্থানীয় ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শামসুদ্দিন ভুইয়া সেন্টু, উন্নয়ন ও শালিস কমিটির সভাপতি মীর আনিছ, তুষারধারা কল্যান সমিতির প্রকাশনা সম্পাদক সুমন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ইউনিট সভাপতি ডাঃ নাজমুল হাসান মুক্ত,আইসিএমএইচ কমচারী কল্যান সমিতির সভাপতি এফ এম ফিরোজ সহ আমন্ত্রিত অতিথিরা র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে মেডিকেলের প্রশাসনিক ভবনের নীচে দাঁড়িয়ে সকলের অংশ গ্রহনের মাধ্যমে প্রধান অতিথি কেক কেটে উক্ত  দিনটির শুভ সূচনা করেন।

আয়োজনের বিভিন্ন রকমারির মধ্যে এন আই সি ইউ ইনচারজ সহযোগী অধ্যাপক ডাঃ মজিবর রহমানের আনা শুধু ফুল দিয়ে বানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকীতি সকলের নজর কাড়ে।অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব যুগ্ন পরিচালক অধ্যাপক ডাঃ অসিম কুমার সাহার পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনার সমাপ্ত ঘোষণা করেন আইসিএম এইচের সুযোগ্য নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ এম এ মান্নান।

এই সময় আরো উপস্থিত ছিলেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর ও বিট ইনচারজ আলম বাদশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status