ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে সরকার, আন্দোলনের দ্বারা নয়: আব্দুস সালাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 8 October, 2026, 3:49 PM

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে সরকার, আন্দোলনের দ্বারা নয়: আব্দুস সালাম

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে সরকার, আন্দোলনের দ্বারা নয়: আব্দুস সালাম

‎রাজধানীর শ্যামপুরে আইজিপি গেট এলাকা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ কর্মসূচি পালিত হয়।  এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহমেদ রবিন এবং ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মলিক আহসান উদ্দিন সানি।
‎শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ও কদমতলী থানার অফিসার ইনচার মো: আশরাফুজ্জামান।

‎‎অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

‎‎প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, মাদকসেবীদের আড্ডা ও বস্তি উচ্ছেদসহ এলাকার সার্বিক পরিবেশ উন্নয়নে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বক্তব্যে তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, এলাকার ভালো চাইলে এলাকাকে উন্মুক্ত ও সুন্দর রাখতে হবে।‎খেলার মাঠ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, রবিন, তোমার সৌজন্যে এখানে উচ্ছেদকৃত খালি জায়গায় খেলার মাঠ তৈরি হবে। আমি আর রবিন আসব, সঙ্গে ডিসি সাহেব থাকবেন। আজ থেকে এক মাস পর খেলার মাঠ উদ্বোধন করব।

‎তিনি বলেন, আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছি, তাই বলে আমরা তার অপেক্ষায় থাকব না। এখানে তার প্রতিনিধিরা রয়েছেন, তারাই কাজ করবেন।”‎তিনি বলেন, “আমাদের এখানে ১১ কোটি টাকা এবং আরও চলমান ৪ কোটি টাকার অনেক কাজ চলছে। জনগণের উদ্দেশে তিনি বলেন, “দলে কোনো চাঁদাবাজ, দখলবাজ প্রমাণিত হলে, যেই হোক, দলে থাকতে পারবে না।

‎‎তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন  দুই মাস ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা? সরকারকে বেকায়দায় ফেলানো? কিন্তু মনে রাখতে হবে আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। 

‎‎আব্দুস সালাম আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, রবিনের সংসদীয় আসনের এলাকার উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখতে।” তিনি আমার কথা রেখেছেন। 
‎‎তিনি বলেন, আমরা আওয়ামী লীগ নই, লাঠিসোঁটা নিয়ে মাঠে নামব না; জনগণই আমাদের শক্তি।

‎কর্মসূচিতে শ্যামপুর থানা এলাকার ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎‎পরিশেষে তিনি উচ্ছেদকৃত খালি জায়গায় বৃক্ষরোপন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status