ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের ঐতিহাসিক উদযাপনে সঙ্গী হলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 March, 2021, 6:49 PM

বাংলাদেশের ঐতিহাসিক উদযাপনে সঙ্গী হলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

বাংলাদেশের ঐতিহাসিক উদযাপনে সঙ্গী হলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দশ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় দিনে সঙ্গী হয়েছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড স্কয়ারে তৃতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয় মিরপুরের সরকারি পিএইচ সেন্টারের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। আজকের অনুষ্ঠানের থিম ‘যতকাল রবে পদ্মা যমুনা’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাজাপাকসেকে বহনকারী উড়োজাহাজটি। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেলা ১১টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে উঠে করুণ সুর।

পরে শ্রীলংকার প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পরিজাত ফুলের চারা রোপণ করেন এবং পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status