ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্রান্সে ফের লকডাউন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 March, 2021, 5:55 PM

ফ্রান্সে ফের লকডাউন

ফ্রান্সে ফের লকডাউন

বিশ্বে আবার বাড়ছে করোনা আতঙ্ক। দ্বিতীয় ঢেউয়ের থাবা কাটিয়ে এবার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বিভিন্ন দেশে। ফলাফল হিসেবে ফের লকডাউনে যেতে বাধ্য হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস ও তার আশেপাশের এলাকা।

প্যারিসে শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লকডাউন। দেশটির প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স এক বিবৃতির মাধ্যমে লকডাউনের এই ঘোষণা দিয়েছেন। রাজধানী প্যারিসসহ মোট ১৬টি এলাকায় এই লকডাউন কার্যকর করা হবে। আর লকডাউনের ফাঁদে পড়তে যাচ্ছেন এসব এলাকার প্রায় ২ কোটি ১০ লাখ বাসিন্দা।

ফ্রান্সের প্রধানমন্ত্রী বিবৃতি আশ্বস্ত করে বলেছেন, এবারের লক-ডাউন আগের মতো কঠোর হবেনা। কারফিউ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। চলবে সকাল ৬টা পর্যন্ত।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪১ লাখ ৮১ হাজার ৬০৭ জন এবং এ রোগে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৯১ হাজার ৯৮১ জন। দেশটির স্বাস্থ্য-বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টাতেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার মানুষ। সূত্র: বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status