ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনসিডিল সেবন, সেই ফায়ার সার্ভিস কর্মকর্তাকে বদলি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 March, 2021, 12:52 PM

ফেনসিডিল সেবন, সেই ফায়ার সার্ভিস কর্মকর্তাকে বদলি

ফেনসিডিল সেবন, সেই ফায়ার সার্ভিস কর্মকর্তাকে বদলি

ফেনসিডিল সেবন করা রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে বদলি করা হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম।

এর আগে ১৬ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বদলি আদেশে সুমনকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্টেশনে বদলির বিষয়টি জানানো হয়। মাদক সেবনের দায়ে বদলি করা হলেও বদলি আদেশে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে।

ওহিদুল ইসলাম জানান, ১৩ মার্চ পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি সুমনের মাদক গ্রহণ ও বিভিন্ন অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার পর বদলির নির্দেশনা দেয়া হয়।

৯ মার্চ কামরুজ্জামান সুমনের ফেনসিডিল সেবনের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর চরম সমালোচনার মুখে পড়েন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফাঁস হওয়া ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশে ডুয়ার্স লেনের গলিতে কামরুজ্জামান সুমনসহ কয়েকজন মিলে ফেনসিডিল সেবন করছেন। এতে ট্রাউজার ও ট্র্যাকসুট পরিহিত সুমনের কোমরে ওয়াকিটকিও দেখা যায়। তার সঙ্গে আরো একজনকে দেখা গেছে। কিন্ত মুখ আড়ালে থাকায় পরিচয় জানা যায়নি। তবে কবে কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status