ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শপিং ব্যাগে ৯০ হাজার ইয়াবা, আটক ৬
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 March, 2021, 12:56 PM

শপিং ব্যাগে ৯০ হাজার ইয়াবা, আটক ৬

শপিং ব্যাগে ৯০ হাজার ইয়াবা, আটক ৬

কক্সবাজারের টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। এ সময় চার লাখ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার শহিদুল্লাহর স্ত্রী হামিদা খাতুন, একই এলাকার আহমেদ হোসেনের দুই ছেলে সানাউল্লাহ ও আব্দুল্লাহ, একই ইউনিয়নের নাজির পাড়ার সাহাব মিয়ার ছেলে নবী হোসেন, সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার জহির আহমেদের ছেলে কামাল হোসেন এবং কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে মো. আলম।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, বুধবার বিকেলে ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা মৌলভীপাড়ার আহমেদ হোসেনের বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারীসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৯০ হাজার ইয়াবা, চার লাখ টাকা, ১৪৩১ ডলার, ৫৬ রিয়েল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটকরা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status