ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘শাল্লায় হামলায় জড়িতদের ছাড় নয়, উস্কানিদাতাদেরও বিচার হবে’
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 March, 2021, 3:03 PM

‘শাল্লায় হামলায় জড়িতদের ছাড় নয়, উস্কানিদাতাদেরও বিচার হবে’

‘শাল্লায় হামলায় জড়িতদের ছাড় নয়, উস্কানিদাতাদেরও বিচার হবে’

সুনামগঞ্জেরর শাল্লায় নোয়াগাঁও গ্রামে হামলা-লুটপাটের ঘটনার পর বৃহস্পতিবার র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকাল ৯টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তিনি নোয়াগাঁও আসেন। পুরো গ্রাম পরিদর্শন শেষে গ্রামের মাঠে বক্তব্য রাখেন তিনি।

এ সময় তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বের করে আইনের আওতায় আনা হবে। আজকের মধ্যে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। যারা এর সাথে জড়িত কেউ রেহাই পাবে না। সুষ্ঠু বিচার নিশ্চিতি করা হবে। যাতে আগামীতে কেউ এ ধরণের অপকর্ম করতে সাহস না পায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গ্রামে র‌্যাব ও পুলিশের ক্যাম্প স্থাপন করা হয়েছে।  গ্রামবাসীকে ভয় না পাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার আপনাদের পাশে আছে। এই দেশ হিন্দু-মুসলিমসহ সকলের। এই চিন্তা করেই সরকার কাজ করছে এবং এজন্য দেশের অগ্রগতি হচ্ছে।

এসময় র‌্যাব প্রধানের সঙ্গে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারাসহ, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status