ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চালডালের সঙ্গে নুসরাত ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 2:32 PM

চালডালের সঙ্গে নুসরাত ফারিয়া

চালডালের সঙ্গে নুসরাত ফারিয়া

ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল’র সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানের হয়ে প্রচারণামূলক নানা কর্মকাণ্ডে দেখা যাবে ‘বঙ্গবন্ধু’খ্যাত এই তারকাকে। গতকাল প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

নুসরাত ফারিয়া বলেন, ‘চালডালের ব্যবসায় নেমেছি। থাকব আগামী একবছর। তবে ব্যবসাটা চালডাল.কম নামের প্রতিষ্ঠানের। আমি তাদের শুভেচ্ছাদূত হিসেবে বাজারে নামলাম!’

এদিকে, নুসরাত ফারিয়া ‘অপারেশন সুন্দরবন’ ও ‘যদি কিন্তু তবুও’র শুটিং শেষ করেছেন। চলছে ডাবিংসহ ছবিগুলোর শেষ মুহূর্তের কাজ। এর মধ্যে ৩০ মার্চ মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’।

ফারিয়া বলেন, ‘আপাতত কোনো শুটিং করছি না। এ মাসের বাকি দিনগুলো ফটোশুট ও ছবির ডাবিং করে পার করব। অনলাইন প্রতিষ্ঠানটির হয়েও কিছু কাজ আছে।’

‘যদি কিন্তু তবুও’তে ফারিয়া বিপরীতে আছেন অপূর্ব। এটি নির্মাতা করেছেন শিহাব শাহীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status