ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলাফেরা সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 2:38 PM

চলাফেরা সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

চলাফেরা সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশে আবারও করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে গেছে। তাই করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কয়েক কোটি মানুষ।বাংলাদেশে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়ে গেছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা। স্বাস্থ্যবিধি মানলে করোনা কমে আসবে।

লকডাউন প্রশ্নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেলে চললে লকডাউন প্রয়োজন হবে না। তবে কিছু পরামর্শ সরকারকে আমরা দিয়েছি। আমরা নয়, লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status