ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা আক্রান্ত রিজভী হাসপাতালে
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 1:16 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 March, 2021, 1:34 PM

করোনা আক্রান্ত রিজভী হাসপাতালে

করোনা আক্রান্ত রিজভী হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ তথ্য নিশ্চিত করেছেন একান্ত সহকারী আরিফুর রহমান তুষার।

গণমাধ্যমকে তুষার বলেন, ‘স্যারের জ্বর কমছে না গত তিন দিন ধরে। খাবারে রুচি নাই। কাশি বেড়েছে। অবস্থার অবনতি হওয়ায় সকালে উনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল বুধবার রুহুল কবির রিজভীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সকালে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

রুহুল কবির রিজভীর আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status