ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘরে ফিরে স্বামী দেখেন পড়ে আছে স্ত্রী-কন্যার লাশ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 March, 2021, 1:13 PM

ঘরে ফিরে স্বামী দেখেন পড়ে আছে স্ত্রী-কন্যার লাশ

ঘরে ফিরে স্বামী দেখেন পড়ে আছে স্ত্রী-কন্যার লাশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার দ্বিগম্বর বাজার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। আমির আলীকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লামাপুটিজুরী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সন্দীপ দাস দ্বিগম্বর বাজার এলাকায় একটি বাসা ভাড়া করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। ব্যবসার কাজে সম্প্রতি সুনামগঞ্জে অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে হত্যা করা হয়েছে।

সন্দীপ দাস জানান, রাত তিনটার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া আমির আলী তাকে ফোন দিয়ে বলেন তার ঘরে চুরি হয়েছে। ঘরে থাকা সেলাই মেশিনসহ সবকিছু চুরি করে নিয়ে গেছে। পরে তিনি বাসায় ফিরে তার স্ত্রী-সন্তানের লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পান।

ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নবীগঞ্জ বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, মা ও মেয়ে দুজনেরই গলায় কাটা দাগ রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status