ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে ছুঁলেন রশিদ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 1:18 PM

সাকিবকে ছুঁলেন রশিদ খান

সাকিবকে ছুঁলেন রশিদ খান

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেট পেয়েছেন আফগান স্পিনার রশিদ খান। আর এই ৩ উইকেট নিয়ে রশিদ ছুঁয়ে ফেললেন বাংলাদেশের সাকিব আল হাসানকে।

সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৯২টি উইকেট। সেখানে রশিদ খানের উইকেট সংখ্যাও সাকিবের সমান ৯২টি। আর একটি উইকেট নিলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন এই আফগান তারকা। ৯২ উইকেট নিতে রশিদ খেলেছেন মাত্র ৪৯ ম্যাচ। অন্যদিকে ৯২ উইকেট নিতে সাকিবের লেগেছে ৭৬ ম্যাচ।

টি-টোয়েন্টিতে শত উইকেট নিতে দুজনেরই প্রয়োজন ৮টি করে উইকেট। বাংলাদেশের আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে নেই সাকিব। তাই সাকিবের আগেই মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফল স্পর্শ করার সুযোগ রয়েছে রশিদ খানের সামনে।

প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ১০০ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৯৮ উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে আছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। সাকিব-রশিদের সামনে কেবল প্রতিদ্বন্দ্বী টিম সাউদি। এই ফাস্ট বোলারের শিকার ৯৩ উইকেট। বাংলাদেশ সিরিজে ১০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশের সুযোগ রয়েছে এই বোলারের সামনেও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status