ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 March, 2021, 1:05 PM

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত

আফগানিস্তানের মধ্যাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আফগান নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে। মেইডান ওয়ারডাক প্রদেশে বুধবার এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে ক্রু সদস্য ও বিশেষ বাহিনীর জওয়ানরাও আছেন।

একটি সূত্র জানায়, উড্ডয়নের সময় একটি রকেট এসে হেলিকপ্টারে আঘাত হেনেছে।

এর আগে রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের একটি গাড়িতে বোমা বিস্ফোরণে পাঁচ নারী ও একটি শিশু নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যার ব্যস্তসময়ে বিস্ফোরণে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

দেশটির টেলিকম মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুর্ভাগ্যবশত, এ দুর্ঘটনায় পাঁচ নারী নিহত ও ১৭ জন আহত হয়েছেন। বাসটিতে নারীর যেখানে বসেছিলেন, সেখানে একটি বোমা রাখা হয়েছিল।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status