ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বইমেলায় ভাবনার দুই বই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 March, 2021, 6:57 PM

বইমেলায় ভাবনার দুই বই

বইমেলায় ভাবনার দুই বই

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়শিল্পীর পাশাপাশি তিনি নৃত্য ও চিত্রশিল্পীর পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি পাচ্ছেন। ভাবনার আঁকা ছবি বিক্রি হয়েছে লাখ টাকাতেও। আর লেখক হিসেবে ইতিমধ্যেই তিনি প্রকাশ করেছেন ‘গুলনেহার’ ও ‘তারা’ নামের দুটি উপন্যাস।

তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় প্রকাশ হচ্ছে তার দুটি বই। এর মধ্যে একটি উপন্যাস ও অন্যটি কবিতার। উপন্যাসটির নাম ‘গোলাপী জমিন’ ও কাব্যগ্রন্থটির নাম দিয়েছেন ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’। এর মধ্য দিয়ে প্রথম কবিতার বই প্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আশনা হাবিব ভাবনা বলেন, ‘কবিতার বইয়ে তিন বছর আগে লেখা কিছু কবিতা আছে আবার নতুন কিছু কবিতাও আছে। আমি আমার অনুভূতিগুলো কাব্যের আশ্রয়ে লিখতে চেয়েছি। আশা করছি, পাঠকদের তা পছন্দ হবে।’

জানা গেছে, ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’ বইটি প্রকাশ হবে পাঠক সমাবেশ থেকে। এতে থাকছে মোট ৫০টি কবিতা। আর ‘গোলাপী জমিন’ উপন্যাসটি প্রকাশ হবে তাম্রলিপির ব্যানারে। ভাবনার আগের দুই উপন্যাসের মতো এবারও তার গল্পের মূল নায়ক একজন নারী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status