ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দীঘির ওপর এবার খেপলেন হিরো আলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 March, 2021, 2:35 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 10 March, 2021, 2:36 PM

দীঘির ওপর এবার খেপলেন হিরো আলম

দীঘির ওপর এবার খেপলেন হিরো আলম

প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ মার্চ। বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ। ছবিটি নিয়ে শোবিজ পাড়ায় ইতিমধ্যেই নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে দীঘির বিরুপ মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন গুণী নির্মাতা ঝন্টু।

এবার তার ওপর খেপলেন ফেসবুক বা ইউটিউবের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দীঘির কাছে জানতে চাওয়া হয়, কয়েকজন অপছন্দের অভিনেতার নাম। উত্তরে দীঘি বলেন, হিরো আলম। সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ওকে অভিনেতা বলা যায় না, অভিনেতা ধরিও না। সে কিসের হিরো।’ দীঘির এমন কথায় খেপেছেন হিরো আলম। এমন কি তার বিরুদ্ধে মানহানি মামলা করার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

হিরো আলম বলেন, ‘সে কি বলেছে, এটা আপনারা সবাই শুনেছেন। আমি হিরো আলম কিন্তু কারও দয়া বা করুণায় এখানে আসিনি। আমাকে কেউ কিন্তু এখানে আনেওনি। আমি আমার নিজের যোগ্যতায় এখানে এসেছি। একজন অভিনেত্রী হয়ে অন্য একজন অভিনয়শিল্পীকে ঘৃণা করে, সে কখনও অভিনয়শিল্পী হতে পারে না। সে আমাকে নিয়ে কেন এ ধরেন বাজে মন্তব্য করবে?’

‘তুমি আছো তুমি নেই’ ছবির প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, ‘একজন প্রযোজকের কাছে তার ছবি সন্তানের মতো। দীঘি যে ছবির নায়িকা, সে তার ছবির প্রচারণা না করে অপপ্রচার চালাচ্ছেন। সে কীভাবে নায়িকা হয়। আপনাকে নিয়ে কি তারা সিনেমা বানিয়ে অন্যায় করেছে! কেন তুমি অপপ্রচার চালাও, এর তো দরকার নাই। যখন তুমি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, তখন অবশ্যই এর গল্প পড়ে, চরিত্র দেখে তারপরই সাইন করেছো, এরপর কাজ করেছো। তাহলে তুমি কেন ছবিটি নিয়ে এসব বলো। আমার মনে হয়, এরা সিনেমাকে বাঁচাতে চায় না। এরা সিনেমা ধ্বংস করতে চায়।’



সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status