ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইনমন্ত্রীর সামনেই দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 2:38 PM

আইনমন্ত্রীর সামনেই দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আইনমন্ত্রীর সামনেই দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য দেখাতে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সামনেই দুই মেয়র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। এ সময় প্রায় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পর আইনমন্ত্রী আনিসুল হক নিজ নির্বাচনী এলাকায় আজ সকালে আসেন। ট্রেন থেকে নেমে আখাউড়ায় একটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।

এরপর কসবা উপজেলায় সড়ক পথে উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট ভোটার আইডি বিতরণ করতে যান। মন্ত্রী আসার কিছু আগে কসবা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজের সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পরই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট সংঘর্ষ শেষে পরিস্থিতি শান্ত হয়।

এরপর আইনমন্ত্রী উপজেলা পরিষদে আসেন পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান চলাকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন জুয়েল-আজিজ সমর্থকরা।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status