ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
গ্রাম পুলিশকে পেটালেন আওয়ামী লীগ নেতার ভাই
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 6:47 PM

গ্রাম পুলিশকে পেটালেন আওয়ামী লীগ নেতার ভাই

গ্রাম পুলিশকে পেটালেন আওয়ামী লীগ নেতার ভাই

পটুয়াখালীর মির্জাগঞ্জে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি নুরুজ্জামান খানের তথ্য পুলিশকে দেয়ার সন্দেহে গ্রাম পুলিশকে (দফাদার) পেটালেন আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান লাভলুর চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর রামপুর গ্রামে কাজী বাড়িতে।

আহত গ্রাম পুলিশ (দফাদার) মো. শফিকুল ইসলাম সোহাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃত নুরুজ্জামান একই এলাকার সোহরাব খানের ছেলে।

আহত মো.শফিকুল ইসলাম সোহাগ অভিযোগ করেন, ওই দিন মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে কাজী বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে দীর্ঘ দিনের পলাতক হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুজ্জামান অবস্থান করছিলেন। খবর পেয়ে মির্জাগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর জের ধরে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর চাচাতো ভাই কাজী নজরুল ইসলাম ও কাজী কামরুল ইসলাম পুলিশকে তথ্য দেয়ার সন্দেহে আমাকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলু মোবাইল ফোনে জানান, ওয়ারেন্টভুক্ত আসামি নুরুজ্জামানকে পুলিশকে ধরিয়ে দেয়া নিয়ে গ্রাম পুলিশের দফাদার মো. শফিকুল ইসলাম সোহাগ এবং আমার চাচাতো ভাইদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। তাকে কোনো মারধর করা হয়নি।

মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status