ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
তামিমাকে আর ফেরত নিতে চাই না: রাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 6:40 PM

তামিমাকে আর ফেরত নিতে চাই না: রাকিব

তামিমাকে আর ফেরত নিতে চাই না: রাকিব

বিয়ে করে বিপাকে পড়েছেন তারকা ক্রিকেটার নাসির হোসেন। ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবসে’ কেবিন ক্রু তামিমা তাম্মির সঙ্গে তার বিবাহবন্ধনের ছবি অন্তর্জালে বেশ উষ্ণতা ছড়িয়েছে। কিন্তু সপ্তাহ না পার হতেই নাসিরপত্নীর ‘সাবেক স্বামী’র দাবি, বিবাহবিচ্ছেদ ছাড়াই বিয়ের পিঁড়িতে বসেছেন নবযুগল।

শনিবার (২০ ফেব্রুয়ারি) তামিমার প্রথম স্বামী রাকিব হাসান দাবি করেন, আইনগতভাবে তাদের বিবাহবিচ্ছেদ ছাড়াই নাসিরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তামিমা। এ ব্যাপারে তামিমাকে ফোন করে কোনো সাড়া না পেয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রাকিব হাসান বলেন, আমি এরইমধ্যে থানায় জিডি করেছি। তামিমাকে আমি আর ফেরত নিতে চাই না। তবে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা ও না জানিয়ে বিয়ে করায় স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে আপাতত নাসিরের বিরুদ্ধে আমি কোনো ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছি না।

জিডি করার কারণ উল্লেখ করে তিনি বলেন, সংসারজীবনে বিবাদীর কাছে অনেক টাকা ও স্বর্ণালংকার রাখা আছে। এমনকি আমাকে তালাকও দেননি। টাকা ও অলংকার চাইলে বিবাদী আমাকে ক্ষতি করবে বলে হুমকি দিয়েছেন। আপাতত কোনো মামলা করবেন না বলে উল্লেখ করেছেন রাকিব।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status