খালেদা জিয়া খুবই অসুস্থ, সুচিকিৎসা প্রয়োজন: নজরুল ইসলাম
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 February, 2021, 6:36 PM
খালেদা জিয়া খুবই অসুস্থ, সুচিকিৎসা প্রয়োজন: নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন। এজন্য বাহিরে (বিদেশ) যাওয়ার দরকার হতে পারে। কিন্তু এ ব্যাপারে একটা নিষেধাজ্ঞা রয়েছে। এ অযৌক্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে আওয়ামী লীগের উপ-কমিটিতে নিযুক্ত করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটি বলছে, ‘একটি সাংবিধানিক পদের অধিকারীকে দলীয় পদে নিযুক্ত করা দেশের ইতিহাসে একটি নতুন ঘটনা ও এটি অত্যন্ত মন্দ দৃষ্টান্ত’।
বিএনপির ভাষ্য, এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়কে দলীয়করণের আওতায় আনার অপচেষ্টার বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। গত শুক্রবার দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। এরপর রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি দৃঢ়ভাবে মনে করে, দেশের বিচার বিভাগের ভাবমূর্তি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের উচিত- হয় দলীয় পদ কিংবা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করা।