ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
জামালপুরে নারী পুলিশের মাসব্যাপী শিল্পমেলা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 5:33 PM

জামালপুরে নারী পুলিশের মাসব্যাপী শিল্পমেলা

জামালপুরে নারী পুলিশের মাসব্যাপী শিল্পমেলা

জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্পমেলা শুরু হয়েছে।আজ (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে এসআরিটসিএলের আয়োজনে এই শিল্পমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা।

পুনাকের জেলা সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক শেরপুরের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।

এই শিল্পমেলায় ৮০ টি স্টল স্থান পেয়েছে। এখানে পাওয়া যাবে সব ধরনের বস্ত্রপণ্য, কসমেটিকস ও ক্রোকারিজ। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, রাইডার্স ও সার্কাস।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার, আবু সুফিয়ান, মাদারগঞ্জ সার্কেলের এএসপি সামিউল আলম, সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান, বকশীগঞ্জ থনার ওসি মো. শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status