ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
শুধু দুধের গোসল নয়, অবাক করবে ক্লিওপেট্রার আরো রহস্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 5:29 PM

শুধু দুধের গোসল নয়, অবাক করবে ক্লিওপেট্রার আরো রহস্য

শুধু দুধের গোসল নয়, অবাক করবে ক্লিওপেট্রার আরো রহস্য

দুধ স্কিনের জন্যে কতোটা ভালো তা আর আলাদা করে বলার দরকার হয়তো পড়ে না। তবে অনেকের কাছেই দুধ দিয়ে গোসল বা তা ত্বকে লাগানোটা বিলাসিতা। কিন্তু ত্বকের পরিচর্যায় আদৌ এই দুধের কোনো কার্যকারিতা আছে কিনা সেটা অনেকেরই প্রশ্ন। তবে রূপ ও ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, দুধের সঙ্গে ত্বকের নিবিড় যোগ রয়েছে যদি সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা যায় তবেই।

দুধ কাঁচা অবস্থায় থাকলে ও তার স্বাদ টক থাকলে সেক্ষত্রে তা ব্যবহার করা খুবই লাভজনক। তবে তা আপনি ত্বকের জন্যে ব্যবহার করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।

আপনি কি জানেন যে পুরোনো যুগে এক রানি দুধ দিয়েই গোসল করতেন? তিনি হলেন রানি ক্লিওপেট্রা। কিন্তু কেন তিনি দুধ দিয়েই গোসল করতেন তা অনেকেই জানেন না। গল্পটি কতোটা সত্যি সেই বিষয়ে সন্দেহ থাকলেও এটি পড়ার পর দুধের উপকারিতা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না।

দুধে যে ল্যাকটিক এসিড থাকে তা মৃত কোষ ও চামড়া তুলে দিয়ে ত্বকের প্রাণ ফিরিয়ে দেয়। ফলে বজায় থাকে ত্বকের যৌবন।

তবে রানি ক্লিওপেট্রা কাঁচা দুধের চেয়েও বেশি কিছু ব্যবহার করতেন ত্বকের যত্নে যা জানলে চক্ষু ছানাবড়া হয়ে যাবে আপনার। তিনি কুমিরের গুঁড়ো হয়ে যাওয়া মল-মূত্র ব্যবহার করতেন ত্বককে ফর্সা করতে। এটি পাউডার আকারে ব্যবহার করতেন তিনি। এছাড়াও পারফিউম জগতে বিপ্লব আনেন এই রানি। ভেষজ পাতা, ফুলের পাপড়ি, পাতা এবং বীজ একসঙ্গে মিশিয়ে ভেষজ তেল দিয়ে সুগন্ধি তৈরী করতেন তিনি।

এক সপ্তাহ ধরে মিশ্রণটিকে শুকিয়ে তা নিংড়ে তেল বের করতেন ক্লিওপেট্রা। এমনকি টাক পড়ার সমস্যার বিরুদ্ধেও কৌশল বের করেছিলেন তিনি। এর জন্যে তিনি হরিণের মজ্জা ও ঘোড়ার দাঁত দিয়ে পরীক্ষা চালিয়েছেন।

এছাড়াও এই মিশরীয় রানির সুন্দর চোখের মায়ায় হারিয়ে যেতেন অনেক রাজাই। চোখের জন্যে তিনি ব্যবহার করতেন সবুজ তামার এক খনিজ পদার্থ ও কালো সিসার সালফাইড।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status