ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন, একজন আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 4:51 PM

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন, একজন আটক

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন, একজন আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কালীগঞ্জ পৌরসভার শিবনগরে শুক্রবার রাত ১২টার দিকে নিহত হন ইসরাফিল। এ ঘটনায় ওই গ্রামের রানা নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ইসরাফিল হোসেন (৩৮) উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান আলির ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, রানা শিবনগর এলাকায় মানিক দাস নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে মাতলামি করেন। মানিক দাসের স্ত্রী ও ছেলেকে মারধর ও গালাগাল করেন রানা। তাদের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছিলো। ইসরাফিল ঠেকানোর চেষ্টা করলে রানা তাকে ছুরিকাঘাত করা হয়।

ওসি বলেন, ইসরাফিলের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে রানাকে আটক করে বলে জানান ওসি মাহফুজুর রহমান।

তিনি বলেন, দৌড়ে পালানোর সময় পড়ে আহত হয়েছেন। তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলেন, আটক রানা নেশাগ্রস্ত। প্রায়ই নেশা করে এলোমেলো চলাফেরা করতেন। এমনকি ঘটনার সময়ও তিনি নেশাগ্রস্ত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইমতিয়াজ আলম সাংবাদিকদের বলেন, ইসরাফিল হোসেন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। তার পেটে ছুরিকাঘাত করার কারণে নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল। হাসপাতালে আনার পর আহত রানার মুখ থেকে মাদকের গন্ধ পাওয়া গেছে

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়রপ্রার্থী আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তি নেশাখোর ছিলেন। যিনি তাকে হত্যা করেছে তাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার নাম রানা।

তিনি আরো বলেন, এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। মাদকাসক্তদের মধ্যে বিবাদের জের ধরে ইসরাফিলকে খুন করা হয়েছে বলে মত দেন তিনি।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status