ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
করোনা টিকা নিলেই বিনামূল্যে মদপানের সুযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 4:45 PM

করোনা টিকা নিলেই বিনামূল্যে মদপানের সুযোগ

করোনা টিকা নিলেই বিনামূল্যে মদপানের সুযোগ

টিকা নিলেই বিনামূল্যে পিৎজা, সঙ্গে কেক, পেস্ট্রি, কফি তো রয়েছেই। এক পানশালা আবার বিনামূল্যে মদপানেরও সুযোগ দিচ্ছে। সাধারণের মধ্যে টিকা নিয়ে ভীতি দূর করতে এমনই অভিনব সব উদ্যোগ নিল ইসরায়েলের একটি শহর।

ইসরায়েলের শহর তেল আভিভ। সম্প্রতি কোভিড ১৯ টিকা কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে সেখানকার প্রশাসন এমন অভিনব পরিকল্পনা করেছে।

তেল আভিভ শহরের দু’টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দু’টি কেন্দ্রেই নানা সুস্বাদু পদের জোগান দিচ্ছে প্রশাসন।

বহু আগে থেকেই এই অতিমারি থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও অনেকেই টিকা নিতে ভয় পাচ্ছেন। আবার বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের করোনাভাইরাস থেকে ভয় কম তারাও অনেকে টিকা নিতে অনীহা দেখাচ্ছেন।

তেল আভিভ প্রশাসনের উদ্দেশ্য এই সমস্ত সুস্বাদু পদের প্রচার করে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসা। কী কী পদ থাকছে মেনুতে? সুস্বাদু মেনুর সবচেয়ে বড় আকর্ষণ হলো পিৎজা। এছাড়াও কফি, হামাস, পেস্ট্রি রয়েছে। নিজের পছন্দমতো পদ বেছে নিতে পারেন।

এছাড়া টিকার জন্য খুব কড়া নিয়ম চালু করেছে ইসরায়েল। টিকা নিলে তবেই পানশালা, রেস্তোরা এবং জিমে প্রবেশের অনুমতি মিলছে। অনেক শপিং মলও একই নিয়মে চলছে। তেল আভিভের এক পানশালা যেমন তার কোভিড টিকা নেওয়া গ্রাহকদের বিনামূল্যে পছন্দমতো মদপানের সুযোগ দিচ্ছে।

ইতিমধ্যে ইসরায়েলের ৪৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। ইসরায়েলে মূলত ফাইজারের টিকা দেওয়া চলছে। ৬ লাখ মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ করে এই সংস্থা ৯৪ শতাংশ কার্যকর হওয়ার দাবি করেছে।

এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৮১৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২১ জনের। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status