ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ২
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 4:56 PM

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ২

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় প্রভাবশালি দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বাড়িঘর-দোকানপাট ভাঙচুরের ঘটনা হয়েছে। এই সংঘর্ষে একজন নিহত ও অন্তত পঁচিশজন আহত হয়েছেন।

আজ (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আলাউদ্দিন হাজী ও লিটন গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের নাম সমর আলী (৪২)। তিনি আলাউদ্দিন হাজীর সমর্থক ও স্থানীয় ব্যবসায়ী বলে জানা গেছে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গাড়িতে চড়ে বাড়ি যাওয়ার পথে হাজী আলাউদ্দিনের উপর লিটন গ্রুপের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে আলাউদ্দিন হাজীসহ তার সমর্থকদের পাঁচজন আহত হন। এ ঘটনায় হাজী আলাউদ্দিনের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে এই হামলা ও সংঘর্ষের ঘটনার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে আলাউদ্দিন হাজীর সমর্থকরা লিটন গ্রুপের সমর্থকদের উপর দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হন হাজী আলাউদ্দিন গ্রুপের সমর্থক সমর আলী। আহত হন উভয়পক্ষের কম পক্ষে পঁচিশজন। পরে আহত সমর আলীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে তিনি মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status