ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
ট্রলি কেড়ে নিল শিশুর প্রাণ, গুমড়ে কাঁদছে মা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 6:26 PM

ট্রলি কেড়ে নিল শিশুর প্রাণ, গুমড়ে কাঁদছে মা

ট্রলি কেড়ে নিল শিশুর প্রাণ, গুমড়ে কাঁদছে মা

সড়কের পাশে শিশুদের সঙ্গে খেলছিল তিন বছরের তৃষা মনি। হঠাৎ একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মুহূর্তেই প্রাণ হারায় শিশুটি। এদিকে মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন মা। কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। কোনোভাবেই তার কান্না থামানো যাচ্ছে না।

আজ দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের হানুবাইশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা মনি একই গ্রামের অলিবাড়ির দিনমজুর আব্দুর রশিদের মেয়ে।

স্থানীয়রা জানায়, অলি বাড়ির মসজিদ সংলগ্ন সড়কের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল তৃষা। এ সময় বেপরোয়া একটি মাটিবাহী ট্রলি তৃষাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। ট্রলির মালিক হানুবাইশ গ্রামের রিপন হোসেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, ট্রলি নিষিদ্ধ হলেও বন্ধ হচ্ছে না। এর চালকদেরও লাইসেন্স নেই। স্থানীয়ভাবে ট্রলি বন্ধের জন্য বৈঠক হলেও একটি মহলের চাপে হয়নি। আমরা অবৈধ এসব ট্রলি বন্ধের দাবি জানাই।

ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, তৃষার বাবা খুবই গরিব। মেয়েকে হারিয়ে তার মা কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন। তাদের সান্ত্বনা দেয়ার ভাষা নেই। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলিচালক ও মালিককে খবর দেয়া হয়েছে।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তৃষার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status