দোয়ারাবাজারে প্রধান মন্ত্রীর আশ্রয়ণ প্রল্পের ঘর পেয়ে খুশি গৃহহীনরা
দোয়ারাবাজার প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 6:24 PM
দোয়ারাবাজারে প্রধান মন্ত্রীর আশ্রয়ণ প্রল্পের ঘর পেয়ে খুশি গৃহহীনরা
দোয়ারাবাজারে প্রধান মন্ত্রীর আশ্রয়ণ প্রল্পের ঘর পেয়ে খুশি দোয়ারাবাজার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাজিতপুরের গৃহহীনরা।
প্রধান মন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মানুষের মধ্যে বইছে খুশির আমেজ। আশ্রয়ন প্রল্পের স্থানীয় সুবিধা ভোগীরা জানান, এই খুশি আমাদের একার নয় প্রধান মন্ত্রী সহ বাঙালী জাতির আমরা পেয়েছি স্বপ্নের ঠিকানা।
ঘর পাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে বাজিতপুর গ্রামের উপকার ভোগী কমরুন নেছা জানান, স্বপ্নে ও ভাবিনি পাকা ঘর আমার হবে। আমি প্রধান মন্ত্রী সহ স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতি খুশি।
আবেদা বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন আমি খুশী। ঘর পাওয়ার ব্যাপারে কোন সমস্যা হয়নি।
এব্যাপারে উপজেলা প্রল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আম্বিয়া আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা সরেজমিনে গিয়ে ঘরের স্বচিত্র প্রতিবেদন নেওয়ার জন্য। এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগটি সকলে জানতে পারবে। আমরা আশ্রয়ন প্রল্পের ঘর নির্মাণ কাজ গুলো সঠিক হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি তবে এব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।