ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 9:05 PM

রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরে দুই দিনব্যাপী যৌথ মহড়া শুরু করেছে ইরান এবং রাশিয়া।  মঙ্গলবার থেকে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা এ মহড়া শুরু করে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা থানি বলেন, আমাদের স্লোগান ‘সামষ্টিগতভাবে নৌপথে বাণিজ্য নিরপত্তায় সহযোগিতা’।  আমরা উত্তর ভারত মহাসাগর ও আরব সাগরের ১৭ হাজার কিলোমিটার এ বিশাল অঞ্চল কাভার করব।

তিনি বলেন, মহড়ায় আমাদের প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপত্তা, জলদস্যুর বিরুদ্ধে যুদ্ধ, সামুদ্রিক সন্ত্রাসবাদ নির্মূল, তথপ্রযুক্তি বিনিময়, উদ্ধার তৎপরতা ও নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়।

মহড়ার অংশ হিসেবে উভয় দেশের নৌযানগুলো ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করে। এ সময় ইরানের তৈরি ‘জামারান’ ডেস্ট্রয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরপর শত্রুর হুমকি বিবেচনায় প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করা হয়। হেলিকপ্টারের মাধ্যমে সামগ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status