মঙ্গলবার দুপুরে ভোক্তা সংরক্ষন অধিকার আইন এর ৩৮ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব এস.এম.মাহজারুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রকিব বেকারীকে খাদ্য দ্রব্য উৎপাদন ও বাজারকরণের সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না থাকায় বেকারীর মালিক হামিদুরের নিকট ওই জরিমানা অর্থ আদায় করেন। এ সময় ইসলামপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য যে, খাদ্য দ্রব্য উৎপাদন ও বাজারকরণের সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে ও ভোক্তা সংরক্ষন অধিকার আইন না মেনে ইসলামপুরে বেকারী গুলোতে উৎপাদিত খাবার পণ্যে ও প্যাকেটে মূল্য ও মেয়াদ না উল্লেখ করে অসাস্থ্যকর খাবার তৈরী ও বিক্রি করছে বেকারী মালিকরা। ফলে জনসাস্থ্য হুমকি’র মূখে পড়েছে।