ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাওমি ওসাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 9:18 PM

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাওমি ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাওমি ওসাকা

দাপুটে জয়ে আসরের নারী এককের সেমিফাইনালে নাম লিখালেন জাপানের নাওমি ওসাকা। তাইওয়ানের শেই সু ওয়েই'কে তিনি হারিয়েছেন সরাসরি সেটে।

আসরের শুরু থেকেই ওসাকা আছেন দুর্দান্ত ফর্মে। প্রথম তিন রাউন্ডের ম্যাচে কোনো সেট হারেননি আসরের এক বারের এই চ্যাম্পিয়ন। চতুর্থ রাউন্ডে গার্বাইন মুগুরুজার কাছে এক সেট হারলেও, ঠিকই জায়গা করে নেন কোয়ার্টার ফাইনালে। আর সেমিতে যাবার ম্যাচে তার কাছে পাত্তাই পায়নি ৩৫ বছর বয়সী অবাছাই শেই সু। পুরো ম্যাচে সাতটি এইস পান ওসাকা।

প্রথম সেট ৬-২ গেমে জিতে নেন। দ্বিতীয় সেটেও কোনো প্রতিরোধ গড়তে পারেননি শেই সু। একই ব্যবধানে সেই সেটও জিতে নিয়ে সেরা চারে জায়গা করে নেন ওসাকা।

গেলো আসর তৃতীয় রাউন্ডে শেষ করলেও এবার শিরোপার পথে ভালো মতোই এগিয়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই জাপানিজ তারকা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status