ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার করোনা টিকা পাচ্ছেন ক্রিকেটাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 9:24 PM

বৃহস্পতিবার করোনা টিকা পাচ্ছেন ক্রিকেটাররা

বৃহস্পতিবার করোনা টিকা পাচ্ছেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ড সফরের আগেই খেলোয়াড়দের করোনা টিকা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই আসন্ন নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটারদেরকেই আগামী বৃহস্পতিবার করোনা টিকা দেয়া হবে। বাকীরা পরে এই টিকা পাবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পক্ষ থেকে  জানানো হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানান, বাকী ক্রিকেটারদের টিকার আওতায় আনার জন্য বিসিবি এরইমধ্যে তালিকা প্রনয়নের উদ্যোগ নিয়েছে। তালিকা প্রনয়নের কাজ শেষ হওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে এটি পাঠানো হবে এবং তাদের নির্দেশনা মোতাবেক টিকা দেয়া হবে।

তিনি সাংবাদিকদের বলেন,আমরা শুধুমাত্র নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের জন্য টিকার ব্যবস্থা করেছি। বাকীদের জন্য আরেকটি তালিকা তৈরী করা হবে। সেটি সরাকারের কাছে পাঠানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী বাকী খেলোয়াড়রা টিকা নেবে।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। বোর্ড চায় সফরের আগেই দলে থাকা  ক্রিকেটারদের করোনা টিকার আওতায় আনতে।

সিরিজের আগেই খেলোয়াড়দের প্রথম ডোজের টিকা দিতে চায় বিসিবি। দ্বিতীয় ডোজ দেয়া হবে দেশে ফেরার পর। তবে এই টিকা নেয়ার জন্য কোন ক্রিকেটারকেই বাধ্য করা হবে না।

অবশ্য আন্তর্জাতিক ভ্রমনের আগে যদি টিকা গ্রহন বাধ্যতামুলক করা হয়, তাহলে টিকা নিয়েই নিউজিল্যান্ড যেতে হবে টাইগারদের।

নিউজিল্যান্ড পৌঁছানোর পর কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে  টাইগাররা। আগামী ২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইসচার্চে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ হ্যামিল্টনে। সিরিজের ২য় ও ৩য় ম্যাচ যথাক্রমে ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে নেপিয়ার ও অকল্যান্ডে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status