ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ডিপজল এখন ‘হারকিউলিস’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 6:32 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 16 February, 2021, 6:34 PM

ডিপজল এখন ‘হারকিউলিস’

ডিপজল এখন ‘হারকিউলিস’

গেল বছরের অক্টোবরে কোটি টাকার কাবিনে ধুমধাম করে ছেলেকে বিয়ে করান আলোচিত অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

এরপর দুই মাস যেতে না যেতেই দুবাই সফরে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা শেষে দুবাই থেকে ফিরেই কাজে শেষ করেন মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি।

এবার ‘বাংলার হারকিউলিস’ নামে নতুন এক ছবির কাজে হাত দিয়েছেন ডিপজল। ছবিতে নাম ভূমিকায় থাকছেন তিনি। এর গল্পও তারই লেখা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিপজল বলেন, ‘বাংলার হারকিউলিস’ নামের নতুন সিনেমার কাজ শুরু করেছি। এর শুটিং ‘অমানুষ হলো মানুষ’-এর মতোই একটানা শেষ করব। প্রথমে ৭টি সিনেমার ঘোষণা দিয়েছিলাম। এখন এ সংখ্যাটি আরও বাড়বে। আমি আমার ঘোষণা মতোই একের পর এক সিনেমার কাজ শুরু করেছি।’

অশ্লীল সিনেমা নির্মাণ বন্ধে চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি বলেন, একটা সময় অশ্লীল সিনেমা ছড়িয়ে পড়েছিল। এরপর আমি নিজে প্রযোজনায় এসে একের পর এক সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। কোটি টাকার কাবিন, চাচ্চু, মায়ের হাতে বেহেস্তের চাবিসহ অনেক কাজ করেছি। আশা করছি, এবারও চলচ্চিত্রের মন্দা অবস্থা কেটে যাবে।’

জানা গেছে, পুলিশ-থ্রিলার ধাঁচের গল্পে ‘বাংলার হারকিউলিস’ সিনেমাটি নির্মিত হবে।১৫ ফেব্রুয়ারি থেকে ডিপজলের সাভারের বাড়িতে শুটিং শুরু হয়েছে।

এ সিনেমারও পরিচালনায় রয়েছেন মনতাজুর রহমান আকবর। এতে চিত্রনায়ক নাদিমের বিপীতে নায়িকা হিসেবে থাকছেন মৌ খান। তবে সিনেমার মূখ্য চরিত্রে দেখা যাবে ডিপজলকেই।
 

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status