ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
দুই রোহিঙ্গা বোনকে বিয়ে করে দুই ভাই আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 6:36 PM

দুই রোহিঙ্গা বোনকে বিয়ে করে দুই ভাই আটক

দুই রোহিঙ্গা বোনকে বিয়ে করে দুই ভাই আটক

সুনামগঞ্জের তাহিরপুরে দুই রোহিঙ্গা বোনকে বিয়ে করে শিশুসন্তান আটক হলেন দুই ভাই। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়।

সূত্র জানায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক মিয়া (২৬) তিন বছর আগে ২০১৭ সালে উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা মৃত ইব্রাহিম আলীর মেয়ে সুপাইয়া বেগমকে (২০) বিয়ে করেন।

বিয়ের পর সুপাইয়ার বোন রুবিনারও যাতায়াত ছিলো ফারুকদের বাড়িতে। পরে রুবিনা আক্তারকেও (১৮) বিয়ে করে ফারুকের ভাই মোবারক হোসেন (২১)। কাজী বা রেজিস্ট্রি ছাড়াই স্থানীয় আলেম এই দুই বিয়ে পড়ান।

ফারুক ও সুপাইয়া দম্পত্তির ফরহাদ হোসেন নামের ৬ মাস বয়সী এবং মোবারক ও রবিনা আক্তারের রিফাত হোসেন নামের ৪ মাস বয়সী শিশুসন্তান রয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ খবর পায় টাঙ্গুয়ার হাওরপাড়ের এই এলাকায় রোহিঙ্গা তরুণ সুপাই মিয়া (২২) ঘোরাঘুরি করছেন। পরে গভীর রাতে পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ইন্দ্রপুর গ্রামে সুপাইয়ের দুই ফুফু রয়েছেন। তাদের বাড়িতেই সুপাই এসেছেন। পরে এই দম্পত্তিসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার পাঁচজন আটকের কথা স্বীকার করে বলেন, দুই রোহিঙ্গা তরুণীকে বিয়ে করেছেন ইন্দ্রপুর গ্রামের দুই সহোদর। তাদের দুই শিশুসন্তানও রয়েছে। তাদের আত্মীয় রোহিঙ্গা তরুণসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status