|
রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু নিহত শিক্ষিকার নাম শতাব্দী চাকমা (৫০)। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রবীচন্দ্র চাকমার মেয়ে। তিনি নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ বলেন, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় তিনি একটি কাঁচা বাঁশ দিয়ে পাশের একটি গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। বাঁশটি অসাবধানতাবশত পাশ দিয়ে বয়ে যাওয়া তারে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান জানান, সকাল ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেই ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
