|
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, শনিবার সকাল সাতটার দিকে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে তারা। বিষয়টি তাৎক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা ককটেল দুটি উদ্ধার করে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দিয়েছে। এতে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে পরিত্যাক্ত অবস্থায় দুটি অবিস্ফোড়িত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
