উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বেসরকারি একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়।
জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে তার শ্বাসকষ্ট শুরু হয় আমিরুল আলম মিলনের। একসময় তার ডায়েবেটিসও বেড়ে যায়। পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
তিনি বলেন, দুপরে মোরেলগঞ্জ আজিজ মেমোরিয়াল মাধ্যামিক বিদ্যালয় মাঠ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদ্দেশে যাত্রা করে হেলিকপ্টারটি।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, সংসদ সদস্য মহোদয় শ্বাসকষ্ট অনুভব করেছিলেন। বিষয়টি ক্রমশ জটিল হতে পারে ভেবে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।