ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভৈরবে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, প্রধান আসামি গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 6:23 PM

ভৈরবে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, প্রধান আসামি গ্রেপ্তার

ভৈরবে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিতাই সাহার নিহতের ঘটনায় জড়িত আসামি মোঃ খোকন মিয়া (৩৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ খোকন মিয়া ভৈরবপুর উত্তরপাড়ার মৃত চান মিয়ার ছেলে।

এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভৈরব পৌর শহরে পাওয়ার হাউজ এলাকায় ভৈরব বাজারের ডাইলপট্রি এলাকার মৃত নিদান সাহার ছেলে নিতাই চন্দ্র সাহা (৬৫), মেঘনা নদীর পাড় এলাকায় হাটাহাটি করার সময় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তার সামনে এসে হাজির হয় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত অবস্থায় পথচারীদের সহয়তায় হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্ত ক্ষরনে ভিকটিম মারা যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ধৃত আসামিকে ভৈরব থানায় হস্থান্তর করার হয়েছে। তবে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত কোনো আসামি থাকলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status