ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চা বানাতে গিয়ে কোহলি দেখলেন দুধই নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 7:18 PM

চা বানাতে গিয়ে কোহলি দেখলেন দুধই নেই

চা বানাতে গিয়ে কোহলি দেখলেন দুধই নেই

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি। অফ স্পিনার মঈন আলীর বলে যেভাবে বোল্ড হয়েছেন, তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। আউট হওয়ার পর তার তাকানোর ভঙ্গি নিয়ে অন্যরকম মজা করেছে বার্মি আর্মি সম্প্রদায়।

চেন্নাই টেস্টের প্রথম দিনে কোহলি ক্রিজে ছিলেন মাত্র ৬ মিনিট। ৫ বল খেলে ডাক মারেন তিনি। টেস্টে প্রথমবার কোনো স্পিনার তাকে বোল্ড করলেন। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে ১১তম বারের মতো শূন্যে সাজঘরে ফিরেছেন তিনি।

মঈন আলীর সঙ্গে আইপিএলে একই দলে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) বেশ কয়েক বছর খেলেছেন বিরাট। সেই মঈনের বলেই বোল্ড তিনি। ঘটনাটা যেন মেনেই নিতে পারছিলেন না সময়ের সেরা ব্যাটসম্যান। ফলে ইংল্যান্ড সমর্থকদের মস্করাও শুরু হয়ে যায় তাকে নিয়ে।

আউট হওয়ার পর কোহলির তাকানোর ভঙ্গির ভিডিও নিয়ে একটি টুইট করেছে ইংল্যান্ড বার্মি আর্মি। ক্যাপশনে তারা লিখেছে, ‘আপনি যখন রান্নাঘরে চা বানাতে যান আর দেখেন ফ্রিজে দুধ নেই।’

বাস্তবেও কোহলির তাকানোর সঙ্গে এমন অবস্থার পুরো মিল পাওয়া যায়। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
        
সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status