|
তাহেরপুর পৌরসভা : হ্যাটট্রিক জয়ের পথে কালাম
নতুন সময় প্রতিনিধি
|
|
তাহেরপুর পৌরসভা : হ্যাটট্রিক জয়ের পথে কালাম অপরদিকে তাহেরপুর পৌরসভায় বইছে নৌকার জোয়ার, জোয়ারে অধিকাংশ ভোটাররা বর্তমান মেয়র কালামের নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে হ্যাট্রিক জয় উপহার দিতে চাইছেন। জয়ের স্বপ্ন বাস্তবায়নে মেয়র কালাম ব্যাপক পরিশ্রম করছেন। তার সুফল তিনি পাবেন বলে আশা করছেন আওয়ামী নেতাকর্মীরা। অন্যদিকে ধানের শীষের প্রার্থী হয়েছেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু। তার সমর্থক তেমন কর্মী ও এলাকায় ভোটারদের মধ্যে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। তবে ৯ টি ওয়ার্ডের অধিকাংশ ভোটাররা নৌকার পক্ষে ঝুঁকেছেন। সবাই উদ্বুদ্ধ হয়েছেন কালামের উন্নয়নে। তিনি দুইবার মেয়র নির্বাচিত হয়ে তাহেরপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, আমি গত দুইবার মেয়র নির্বাচিত হয়ে তাহেরপুর পৌরসভাকে মডেল পৌরসভা করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। আশা করি আামার প্রিয় পৌরবাসী আবারও বিপুল ভোটে বিজয়ী করে পৌরসভার অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করার সুযোগ দিবেন। উল্লেখ্য: তাহেরপুরে পৌরসভায় মেয়র প্রার্থী দুজন ছাড়াও ৩৭ জন পুরুষ ও ১১ জন মহিলা কাউন্সিলর প্রার্থী ভোটে অংশ গ্রহন করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
