ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ফিরলেন ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 4:12 PM

ফিরলেন ফারিয়া

ফিরলেন ফারিয়া

নতুন বছরে ভক্তদের মাঝে ফিরে এসছেন শবনব ফারিয়া। নতুন বছরের শুভেচ্ছা জানাতেই তার এর ফিরা। লিখেছেন, রাত কালোই হবে, দিন আলোই হবে। তোমার জীবন সবসময় উজ্জ্বল হোক এই কামনা করি হ্যাপি নিউ ইয়ার।

ফেসবুক ছাড়ার আগে ফারিয়া সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন। তবে কী আমি জানবো মানুষকে ছোট করা পছন্দ করে মানুষ! আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবো।

তিনি আরো বলেন, এ মানুষটা গত কয়েক বছর ধরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। আমাদের এত স্মৃতি, যা চাইলেই মোছা যাবে না। তাকে কীভাবে ছোট করি? অবশ্যই আমার যথেষ্ট কারণ না থাকলে মানুষটার সঙ্গে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। শেষটাও সুন্দর হতে পারে। শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সঙ্গে শেষ হতে পারে।

২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status