ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঝগড়ার পর ব্যস্ত রাস্তায় বাইকারকে অটোচালকের ধাক্কা, ভয়াবহতার ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 January, 2021, 4:20 PM

ঝগড়ার পর ব্যস্ত রাস্তায় বাইকারকে অটোচালকের ধাক্কা, ভয়াবহতার ভিডিও ভাইরাল

ঝগড়ার পর ব্যস্ত রাস্তায় বাইকারকে অটোচালকের ধাক্কা, ভয়াবহতার ভিডিও ভাইরাল

ভারতের মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় একটি অটোরিকশা এক বাইক আরোহীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর সেই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

জানা গেছে, মুম্বাই শহরতলির গোভান্দি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত অটোচালককে।

ভিডিওতে দেখা গেছে, ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে অটোচালকের সঙ্গে ঝগড়া হচ্ছে বাইক আরোহীর। সিগন্যাল ছাড়লেও তাদের মধ্যে বিতণ্ডা বন্ধ হয়নি। তারপর বাইক আরোহী এগিয়ে অটোর পাশে পাশে যাচ্ছেন। এই সময়ই অটোচালক হঠাৎ ডান দিকে এনে ধাক্কা মারলেন বাইক আরোহীকে। সঙ্গে সঙ্গে বাইক আরোহী লুটিয়ে পড়লেন মাটিতে। আর অটোচালক পালিয়ে গেলেন।

এই ঘটনার পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয় ওই অটোচালককে।

পুলিশ জানিয়েছে, তার নাম সলমন সইদ। তিনি রফিক নগরের বাসিন্দা। কিশোর কর্দক নামের ওই বাইক আরোহী রাস্তায় পড়ে গেলেও তার আঘাত গুরুতর নয়। অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২৭৯ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।




সম্পাদনায় : খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status