ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
লাকসাম পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেই ৯ কাউন্সিলর প্রার্থীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 3:57 PM

লাকসাম পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেই ৯ কাউন্সিলর প্রার্থীর

লাকসাম পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেই ৯ কাউন্সিলর প্রার্থীর

তৃতীয় দফায় আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের ও বিএনপি মনোনীত প্রার্থী বেলাল রহমান মজুমদার।

এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোহাম্মদ উল্লাহ, ২নং ওয়ার্ডে খলিলুর রহমান, ৩নং ওয়ার্ডে অ্যাডভোকেট মাসুদ হাছান, ৪নং ওয়ার্ডে মোঃ আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ডে মনসুর আহমদ মুন্সি ও আবুল কাশেম, ৬নং ওয়ার্ডে আবু সায়েদ বাচ্চু, রুহুল আমিন, বেলায়েত হোসেন, আবুল হোসেন বাবুল, জসিম উদ্দিন, সুজন হোসেন, ৭নং ওয়ার্ডে মোঃ শাহজাহান মজুমদার ও সোহেল রানা, ৮নং ওয়ার্ডে মোঃ দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডে গোলাম রাব্বানী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে নাসিমা আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডে নাসিমা সুলতানা ও ৭,৮,৯নং ওয়ার্ডে মুশফিকা আলম মিতা মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানের নিকট প্রার্থীরা এ মনোনয়পত্র দাখিল করেন।

এদিকে, একাধিক প্রার্থী না থাকায় ছয়জন সাধারণ কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status