ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে দেবরের ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ভাবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 1:55 PM

টাঙ্গাইলে দেবরের ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ভাবি

টাঙ্গাইলে দেবরের ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ভাবি

প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে ভাবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বর্তমানে ধর্ষণের শিকার নারী সাত মাসের অন্তঃসত্ত্বা। দুই শিশু সন্তান নিয়ে চরম বিপাকে পরে স্বামীর বাড়ি ছাড়তে হয়েছে তাকে।

ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের বরুটিয়া গ্রামের। ধর্ষণে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম ওই গ্রামের দারগ আলীর ছেলে।

ধর্ষণের শিকার নারী অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে আছেন। ২০২০ সালের ২৮ জুলাই সন্তানদের নিয়ে নিজ ঘরে ছিলেন তিনি। এই সুযোগে তাকে ধর্ষণ করে দেবর সাইফুল। ওই ঘটনার বিচার চেয়ে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন তিনি।

মামলার একমাত্র আসামি সাইফুল ইসলাম বলেন, ভাবি কিভাবে অন্তঃসত্ত্বা হয়েছে আমি জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, এটা তাদের পারিবারিক বিষয়। ভুক্তভোগী নারীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

মালার আইনজীবী মো. সাইদুর রহমান বলেন, ১৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেছেন ধর্ষণের শিকার নারী। মামলাটি ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে।

জেলা ডিবি পুলিশের এসআই মো. আলমগীর হোসেন বলেন, ধর্ষণ মামলার কোনো কপি এখনো পাইনি। হাতে এলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status