ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে দেশ: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 January, 2021, 2:01 PM

নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে দেশ: কাদের

নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে দেশ: কাদের

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

করোনা মহামারিতে থমকে যাওয়া বিশ্ব নতুন বছরে করোনা থেকে মুক্তি পাবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে করোনামুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হবে সম্ভাবনার নতুন কলি। নতুন বছরে করোনাজনিত নানা খাতের সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status