ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নতুন লুকে সামনে এলেন বুবলী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 January, 2021, 1:01 PM

নতুন লুকে সামনে এলেন বুবলী

নতুন লুকে সামনে এলেন বুবলী

প্রায় অনেক দিন ধরেই দেখা মিলছে না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। কোনো সিনেমা কিংবা কোনো অনুষ্ঠান, কোথাও দেখা মিলছে না তার। এরমধ্যে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জনই উঠেছে।

এছাড়াও গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন বুবলী! কিন্তু এসব গুঞ্জনের বিপরীতে এখন পর্যন্ত মুখ খুলেননি এই নায়িকা। অনেকের দাবি, এই নায়িকা অনেকদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। আবার অনেকে এও দাবী করেন যে, তিনি ঢাকাতেই আছেন।

কোথাও দেখা না মিললেও এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। মাঝেমধ্যেই বিভিন্ন শুভেচ্ছা বার্তা পোস্ট করেন। সেইসাথে নিজের ছবিও প্রকাশ করেন।

এদিকে সবাই যখন নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সেই সময়েই নতুনরূপে হাজির হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। বছরের প্রথম দিনে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, একদমই নতুন লুকে দেখা দিয়েছেন বুবলী।

সেই পোস্টে শবনম বুবলী লিখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! নতুন লুক দিয়েই শুরু করলাম নতুন বছরটা।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status