ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
অবশেষে ইইউ-যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বিচ্ছেদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 11:38 AM

অবশেষে ইইউ-যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বিচ্ছেদ

অবশেষে ইইউ-যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বিচ্ছেদ

অবশেষে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা) এই বিচ্ছেদ চূড়ান্ত হল। এর মধ্য দিয়ে গণভোটে রায়ের সাড়ে তিন বছর পর ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে ঘটনাবহুল ব্রেক্সিট কার্যকর হল।

তবে এই বিচ্ছেদ এখনই পুরোপুরি কার্যকর হচ্ছে না। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট হলেও এর কার্যকরের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের শেষ পর্যন্ত।

এ সময়ের মধ্যে ঠিক করা হবে, যুক্তরাজ্যের সঙ্গে ইইউ’র সম্পর্ক কেমন হবে। ফলে আগামী ১১ মাস ব্রেক্সিটের জন্য পরিবর্তনকালীন সময় বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বিবেচিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে দ্রুতই চুক্তিটি অনুমোদন পায়। পরে উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুমোদিত হওয়ার পর ব্রিটিশ রানির সম্মতির মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।

কয়েক মাসের দর-কষাকষির পর বড়দিনের আগের দিন ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয় যুক্তরাজ্য ও ইইউ।

এরপর, ২৮ ডিসেম্বর এই চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন ইইউ’র ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতেরা। পরে ইইউ’র শীর্ষ কর্মকর্তারা চুক্তিটিতে আনুষ্ঠানিকভাবে সই করে। সর্বশেষ ব্রিটিশ পার্লামেন্ট সেটি অনুমোদন করল।

ব্রেক্সিটের ফলে ইউরোপীয় পার্লামেন্টে সদস্যপদ হারালেন যুক্তরাষ্ট্রের এমপিরা। যুক্তরাজ্য থেকে ৭৩ জন সদস্য ছিলেন ইউরোপীয় পার্লামেন্টে।

এখন থেকে বিশেষ আমন্ত্রণ ছাড়া ইইউ’র কাউন্সিল সামিটেও অংশ নিতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটিশ মন্ত্রীরাও ইইউ’র কোনো বৈঠকে অংশ নিতে পারবেন না।

ইইউ থেকে আলাদা হয়ে যাওয়ায় ব্রিটিশ পাসপোর্টেও আসছে পরিবর্তন। ৩০ বছর পর নীল রঙের পাসপোর্ট আবার ফিরে পাবে দেশটি। ১৯২১ সালে প্রথম এ পাসপোর্টের ব্যবহার শুরু হয়েছিল তবে বর্তমান পাসপোর্টটিও বৈধ থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status