ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ছেলের সিদ্ধান্তে নাখোশ বরিস জনসনের বাবা, ফরাসি নাগরিকত্বের আবেদন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 11:41 AM

ছেলের সিদ্ধান্তে নাখোশ বরিস জনসনের বাবা, ফরাসি নাগরিকত্বের আবেদন

ছেলের সিদ্ধান্তে নাখোশ বরিস জনসনের বাবা, ফরাসি নাগরিকত্বের আবেদন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেছে যুক্তরাজ্য। আর ইইউ-এর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কেননা, তিনি প্রধানমন্ত্রী হয়ে এসেছিলেন এই চুক্তি কার্যকরের প্রতিশ্রুতি নিয়েই। কিন্তু তার বাবা স্ট্যানলি জনসনের ছেলের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি।

ফলে তিনি ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তিনি দাবি করেছেন, আসলে তিনি একজন ইউরোপীয় নাগরিক। তার মা জন্ম নিয়েছিলেন ফ্রান্সে। মায়ের মা, অর্থাৎ নানী পুরোপরি একজন ফরাসি নারী ছিলেন বলে তিনি দাবি করেছেন। তাই এখন তিনি ফরাসি নাগরিকত্ব ফিরে পেতে বিশেষভাবে আগ্রহী।
একটি সাক্ষাৎকারে এই কথা দাবি করেছেন স্ট্যানলি। তিনি বলেছেন, “আমি একজন সম্পূর্ণ ইউরোপীয় নাগরিক। একজন ব্রিটিশকে কেউ বলতেই পারেন না, যে তিনি ইউরোপের বাসিন্দা নন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সঠিক সংযোগ রাখা জরুরি বলে মনে করি।”

তিনি এই পুরো সাক্ষাৎকারই দিচ্ছিলেন ফরাসি ভাষায়। একদিকে যখন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে তার ছেলের নেতৃত্বে থাকা ব্রিটেন বেরিয়ে আসল, তখন বাবা অন্য কথা বলছেন। এ নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। যদিও কিছুটা পিছু হঠে বরিস জনসন বুধবার ঘোষণা করেছেন, ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সম্পর্ক শেষ, এমন ভাবাটা ভুল হবে। ইউরোপীয় সভ্যতার সঙ্গে ব্রিটেনের এক দীর্ঘ যোগ রয়েছে। তথ্যসূত্র: বিবিস, আল-জাজিরা ও সিএনএন


সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status