ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
যুক্তরাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে করোনার নতুন রূপ, একদিনে আক্রান্তের রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 11:43 AM

যুক্তরাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে করোনার নতুন রূপ, একদিনে আক্রান্তের রেকর্ড

যুক্তরাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে করোনার নতুন রূপ, একদিনে আক্রান্তের রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন রূপ ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৯২ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

অন্যদিকে বৃহস্পতিবার সেখানে মারা গেছে ৯৬৪ জন। খবর আনাদোলু এজেন্সির।
যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৫১২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৫২ জন। গত এক সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪.৩ শতাংশ। গত কয়েকদিনে প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে।

যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের দুটি রূপ দেখা গেছে। যেগুলো প্রকৃত করোনাভাইরাসের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যবাসীকে নতুন বছর ঘরে বসেই পালন করতে বলা হয়েছে। বিধি-নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status